একগ্রামে কোরবানি হলো ৯৫ গরু
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামে ৯৫ গরু ও ৯ খাসি কোরবানি হয়েছে।
জানা গেছে, প্রায় দুই যুগ ধরে গ্রামটিতে সামাজিকভাবে একমাঠে পশু কোরবানি করা হয়।
গ্রামের বাসিন্দা ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা শহিদুর রহমান ও অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন জানান, গত দুই যুগ ধরে পুষ্টকামুরী গ্রামবাসী সামাজিকভাবে একমাঠে একত্রে কোরবানি করেন। এ বছরও একইভাবে কোরবানি হয়েছে। গ্রামটিতে এবার ৯৫ গরু ও ৯ খাসি কোরবানি করা হয়। পরে গ্রামের প্রায় এক হাজার ৩৫ পরিবারের চার হাজার ৯৯৫ সদস্যের মাঝে বিতরণ করা হয়।
এস এম এরশাদ/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে