গানের তালে তালে নাচানাচি, বিলে ডুবল পিকনিকের নৌকা
টাঙ্গাইলের বাসুলিয়া বিলে যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে বাসাইল উপজেলার বাসুলিয়ার (চাপড়া বিল) এ ঘটনা ঘটে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। ডুবে যাওয়া নৌকটিও উদ্ধার করা হয়েছে।’

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুরে কালমেঘা গ্রামের ৩৫-৩৬ জন পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়া (চাপড়া বিল) বেড়াতে আসেন। পরে সেখানে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া একাধিক যাত্রী বলেন, ‘আমরা ঈদে ঘুরতে বাসুলিয়া বিলে আসি। সেখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। গানের তালে-তালে নাচানাচির সময় নৌকাটি ডুবে যায়।’
আরিফ উর রহমান টগর/আরএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু