তিতাসে ছাত্রলীগের নতুন কমিটি
কুমিল্লার তিতাস উপজেলা শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কামরুল হাসান তুষারকে সভাপতি ও খায়রুল খন্দকার রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক শুক্রবার (২৩ জুলাই) রাতে জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমােদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি সৈয়দ নুরুল আফসার, মাে. আলা উদ্দিন প্রধান, ফারহাতুল হাসান (নাহিদ), যুগ্ম সাধারণ সম্পাদক মাে. জসিম উদ্দিন সরকার, জাহিদ মিয়া ও শাওন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও সাজ্জাদ হােসন।
জাহিদ পাটোয়ারী/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী