কোটালীপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল নারীর
ফাইল ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকের চাপায় নারগিছ সিকদার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নারগিস সিকদার ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই নারীর মারা যান।
ওসি আরও জানান, ভারি বৃষ্টির কারণে ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। ভ্যানচালকও মরদেহ রেখে পালিয়ে যান। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ