টাঙ্গাইলে এল সিনোফার্মের আরও ৫৬ হাজার ডোজ
টাঙ্গাইলে পৌঁছেছে করোনাভাইরাসের চীনের উৎপাদিত ভ্যাকসিন সিনোফার্মের আরও ৫৬ হাজার ডোজ।
সোমবার (২৬ জুলাই) দুপুরে টিকা বহনকারী দুটি ফ্রিজারভ্যান জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। পরে ভ্যাকসিন সংরক্ষণ টিম ভ্যাকসিনগুলো গ্রহণ করে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পঞ্চম ধাপে মোট ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিনগুলো জেলা ইপিআই সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়েছে। ইতোমধ্যে ভ্যাকসিনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরই এ ভ্যাকসিন দেয়া হবে।
ভ্যাকসিন সংরক্ষণাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ, ইন্টারনেট ও পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই