বাজারের ব্যাগে মিলল খণ্ডিত পা
মানিকগঞ্জের সাটুরিয়ায় বাজারের ব্যাগে মোড়ানো মানুষের একটি পায়ের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুলাই) বিকালে উপজেলার রাইল্যা এলাকায় গাজীখালী নদীর ওপর নির্মিত ব্রিজের নিচ থেকে ওই পা উদ্ধার করা হয়। পরে সেটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে প্রথমে দুর্গন্ধ পান। পরে ব্রিজের নিচে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ খুলে দেখতে পান পলিথিনে মোড়ানো মানুষের ডান পায়ের কাটা অংশ। পরে খবর দিলে পুলিশ পায়ের অংশ উদ্ধার করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘পায়ের কিছু অংশে পচনের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো অসুস্থ ব্যক্তির পা। পচন ধরে যাওয়ায় চিকিৎসাজনিত কারণে কেটে ফেলা হয়েছে। পরে কেউ তা ব্রিজের নিচে রেখে যেতে পারে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।
বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি