বৈরী আবহাওয়ায়ও শিমুলিয়ায় যাত্রীদের ভিড়
বিধিনিষেধ তোয়াক্কা না করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বৈরী আবহাওয়ায় আজও পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত মানুষ।
শুক্রবার (৩০ জুলাই) ভোর থেকে ফেরিতে জরুরি যানবাহন ছাড়াও ব্যক্তিগত গাড়ি ও মানুষ উঠতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঘাটে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। ঘাট এলাকায় পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও যাত্রীরা নানা অজুহাত দেখিয়ে ঢাকায় রওনা হচ্ছেন।
এদিকে ঘাট ও ফেরিতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকে। ফেরি থেকে নেমে ছোট-বড় যানবাহনে ভেঙে ভেঙে যাত্রীরা রওনা হচ্ছেন গন্তব্যে। এতে তাদের গুনতে হচ্ছে দুই তিনগুণ বেশি ভাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব বলেন, ‘নৌরুটে ছোটবড় মিলিয়ে ৯ টি ফেরি সচল রয়েছে। শুধুমাত্র জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে। ঘাটে গাড়ির চাপ না থাকায় যেসব গাড়ি পারাপারের জন্য আসছে তাদের খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না।’
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ বলেন, ‘নানা অজুহাত দেখিয়ে ঘাটে আসছে মানুষ। অযৌক্তিক কারণে নদী পারের চেষ্টা করলে তাদের ফেরত দেয়া হচ্ছে।’
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা