ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়াল। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৭ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জন শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা সদর ও রাণীশংকলৈ উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের বয়স ৪৫-৮৫ বছরের মধ্যে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ছয় হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৫০ এবং মারা গেছেন ১৭০ জন।
তানভীর হাসান তানু/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল
- ২ পটুয়াখালীতে মারধরে সবজি বিক্রেতার মৃত্যু: সেই যুবদল নেতা বহিষ্কার
- ৩ চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা
- ৪ মেয়েকে নিয়ে বাটার শো-রুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
- ৫ মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫