ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোক দিবসে ৫০ হাজার দুস্থকে খাবার দেবে কুমিল্লা আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:২৮ এএম, ০৩ আগস্ট ২০২১

কুমিল্লায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ৫০ হাজার দুস্থকে রান্না করা খাবার দেবে মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগ। সেদিন বাদ আসর দোয়া অনুষ্ঠানের পর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী ইউনিয়নে এ খাবার বিতরণ করা হবে।

সোমবার (২ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন ছাড়াও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে বৃক্ষ রোপণ ও দোয়া অনুষ্ঠান এবং ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেসা মুজিবের জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়াও ১৫ আগস্ট সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।

বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাহিদ পাটোয়ারী/এমএইচআর/জিকেএস