সাতক্ষীরা মেডিকেলে উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন। তাদের মধ্যে ১৯ জন পজিটিভ। বাকি ১৫৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ এবং নতুন ভর্তি হয়েছেন ২৪ জন।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮৫ জন এবং উপসর্গে মারা গেছেন মোট ৫৬৫ জন।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব