কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
বগুড়ার কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- পাইকড় হিন্দুপাড়ার চণ্ডি চন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩২) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)।
পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিঠু চৌধুরী বলেন, বাড়ির পাশের জমিতে ছেলেকে নিয়ে মরিচের চারা রোপণ করছিলেন গুপিচন্দ্র। হঠাৎ বজ্রপাতে বাবা-ছেলে জমিতেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যতই শক্তিশালী হোক খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী
- ২ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ৩ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৪ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৫ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন