মাগুরায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন আরেক ভাই
মাগুরায় চাচাতো ভাইকে লাঠির আঘাত থেকে বাঁচাতে গিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (সোমবার) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জাগো নিউজকে জানান, শত্রুজিৎপুর মোল্যা পাড়ার হাসিবের সঙ্গে পাট কেনা-বেচা নিয়ে নিহতের চাচাতো ভাই হাবিব ঝামেলায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ফারুক হোসেন চাচাতো ভাইকে উদ্ধার করতে গেলে নিজেই লাঠির আঘাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) গৌতম জাগো নিউজকে জানান, মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. আরাফাত হোসেন/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের