ঠাকুরগাঁওয়ে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে মেয়র, কাউন্সিলর ও সরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৮ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
প্রত্যাহারকারীরা হলেন, বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী গোলাম সারোয়ার রঞ্জু ও জামায়াতের সতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম জিহাদী। কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডের মুক্তারুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আকবর হোসেন, চৌধুরী মোহাম্মদ সারোয়ার রশিদ উজ্জল, ১০ নং ওয়ার্ডের মকবুল হোসেন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী মিসেস সামীমা বেগম।
রোববার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামীকাল সোমবার থেকে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই প্রতীক নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা।
রবিউল এহসান রিপন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম