করোনায় মারা গেলেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম
করোনায় আক্রান্ত হয়ে যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াড়াঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আল আমিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ জুলাই থেকে নিজ বাড়িতে চিকিৎসা নেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু