টাঙ্গাইলে মদপানে প্রাণ গেল তিন যুবকের
ফাইল ছবি
টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে (অ্যালকোহল) তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)। এ ঘটনায় নিহতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিনজন মিলে দেশীয় তৈরি মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, তারা কার কাছ থেকে মদ কিনেছিলেন সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি