স্ত্রীকে ধর্ষণচেষ্টা, স্বামীর আঙুল কামড়ে নিলেন যুবক
প্রতীকী ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিদুল শেখ (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) রাতে আলফাডাঙ্গা থানায় ভুক্তভোগী ওই নারী এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, স্বামী খুলনায় চাকরি করার সুবাদে ওই গৃহবধূকে প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মহিদুল শেখ। ১৯ আগস্ট দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসেন ওই গৃহবধূ। এ সময় প্রতিবেশী মহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করেন।
আত্মচিৎকারে নারীর স্বামী এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার স্বামীর বাম হাতের একটি আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন মহিদুল। পরে তার স্বামীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এন কে বি নয়ন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অ্যাম্বুলেন্স থেকে শিশু রোগী নামিয়ে দিলেন স্বাস্থ্য কর্মকর্তা
- ২ দোকান বরাদ্দের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৩ বনদস্যু আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না জেলেরা, উপার্জন বন্ধে দিশাহারা
- ৪ রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ চৌদ্দগ্রামে চুরির হিড়িক, দিশাহারা বাসিন্দারা