সাজা ১৭ বছর, পলাতক ছিলেন ২১ বছর
সাজার ২১ বছর পর জামাল উদ্দিন (৪৫) নামে ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রামের চাঁদগাও থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল সোনাগাজী উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, ২০০০ সালের একটি ডাকাতি মামলায় জামালের বিরুদ্ধে ১৭ বছরের সাজা ছিল। গ্রেফতার এড়াতে পরিবার নিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে বসতি গড়ে তোলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে তাকে চট্টগ্রামের চাঁদগাও থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি