প্রাইভেটকারের সিটের নিচে মিলল গাঁজা-ফেনসিডিল
ফেনীতে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়।
বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাগাজী সরকারি কলেজ রোড় এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের খুলসি থানার টিপিপি কলোনির বাসিন্দা আবদুর রহিমের ছেলে শফিকুর রহমান সম্রাট (২৬) ও পাহাড়তলী থানার সাগরিকা বঙ্গবাজার এলাকার নুরুল আলমের ছেলে মো, রনি (১৯)।

র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি প্রাইভেটকারের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।
ইমরান আরও জানান, আটকরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জব্দ করা মাদক ও প্রাইভেটকারসহ আটকদের সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি