পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৫৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে যশাই-আমবাড়ী সড়কের কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিলের বাড়ি উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার কচুয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে আব্দুল জলিল (৫৫), যশাই-আমবাড়ী সড়ক ধরে পায়ে হেঁটে আমবাড়ী বাজার যাওয়ার সময় আমবাড়ী থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্যাংকলরি (মেহেরপুর -ট-০২-০০১০) তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ট্যাংকলরির মালিক ও নিহতের পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় মরদেহ পরিবারের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে