গোপালগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জের মুকসুদপুরে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা গৃহকর্তার মা রিজিয়া বেগম (৫৮) ও বোন শেফালী বেগমকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। ডাকাতরা ২টি মোবাইল ফোন ও নগদ ১০/১২ হাজার টাকা লুটে নিয়েছে বলে ওই ইউপি সদস্য জানিয়েছেন।
বাড়ির লোকজনে শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যান। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. শুকুর আলী খানের বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহকর্তা মো. শুকুর আলীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদেরকে বলেন, আমি ঢাকায় ছিলাম। গত সোমবার রাতে মা বাহ্যিক কাজে ঘরের দরজা খুলে বের হয়। এই সুযোগে ৭/৮ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে।
ঘরে ঢুকেই সবাইকে রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুটি মোবাইল, নগদ টাকা হাতিয়ে নেয়। ডাকাতরা যখন স্বর্ণালঙ্কার খুঁজতে থাকেন তখন আমার মা এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার শুরু করে। সেই ডাকাত তার গায়ে থাকা সোয়েটার ফেলে রেখে পালিয়ে যায়। সোয়েটারের মধ্যে ওই ডাকাতের মোবাইল ফোনও রয়েছে। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। যেহেতু সোয়েটার ও মোবাইল রেখে পালিয়েছে সেসব প্রমাণের ভিত্তিতে থানায় মামলা করা হবে।
এ ব্যাপারে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জাগো নিউজকে জানান, ৬/৭ জনের একটি দল ওই বাড়িতে গিয়েছিল। লোকজন চিৎকার দিলে তারা বাড়ির দুই সদস্যকে মারপিট করে পালিয়ে যায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে চক্রটিকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।
এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ