নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রতীকী ছবি
নওগাঁর সাপাহারে কাভার্ড ভ্যানচাপায় বাবু (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তুলশীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবু বাড়ি থেকে তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিশ্চিন্তপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তুলশীপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে চাচাতো ভাই পেছন থেকে লাফ দিয়ে আগেই সরে পড়েন। এসময় মোটরসাইকেল চালক বাবু ভ্যানের চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬