পুলিশের পেজে অশালীন মন্তব্য, সাইবার অপরাধে মুন্সিগঞ্জে আটক ১
বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় সাইবার অপরাধে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম মিজানুর রহমান রানা (২৬)।
বুধবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাড়িখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। রানা স্থানীয় হারুন শেখের ছেলে।
শ্রীনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রানা বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজের পোস্টে অশালীন মন্তব্য করেন। যা উস্কানীমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি শ্রীনগর থানা পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানার আইসিটি আইনে মামলা রেকর্ড করা হয়েছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার অপরাধে তাকে (রানা) আটক করা হয়েছে।
আরাফাত রায়হান সাকিব
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা