খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু
ফাইল ছবি
খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৬৪ জনের।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনায় মারা গেছেন দুইজন। আর যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৩৯০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ এক হাজার ৬৯৩জন।
আলমগীর হান্নান/ এফআরএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে বিএনপি
- ২ পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
- ৩ যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
- ৪ খুলনা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ৫ দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা