ঝগড়ার সময় স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্বামীর
ফাইল ছবি
খুলনায় ঝগড়ার সময় স্ত্রীর লাঠির আঘাতে মো. সোহেল (৩৪) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানাধীন আলমনগরের বালিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী লাঠি বা এ ধরনের কোনো বস্তু দিয়ে স্বামীর কপালে আঘাত করে। তাৎক্ষণিক আহত স্বামীকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যান তার স্বজনরা। সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী তার স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন। কিন্তু কী ধরনের বস্তু দিয়ে আঘাত করেছেন তা বলেননি। তবে নিহত স্বামীর কপালে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কামাল হোসেন বলেন, এ হত্যাকাণ্ডে স্ত্রী সোনিয়া বেগমকে আটক রাখা হয়েছে। নিহতে স্বামীর স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলা হবে।
আলমগীর হান্নান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে