গৌরীপুরে মাদকসহ আটক স্বামী-স্ত্রীর কারাদণ্ড
ময়মনসিংহের গৌরীপুরে গাঁজাসহ আটক স্বামী-স্ত্রীকে কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মারুফ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মো. আব্দুল মান্নান (৪০) ও তার স্ত্রী নাছিমা বেগম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরির্দশক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুম্বাইল গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক আব্দুল মান্নানকে এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং স্ত্রী নাছিমা বেগমকে ১৫ মাস কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর