জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক
জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-মাদকসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বানদিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সেলিম মালিক।
আটকরা হলেন- কালাই উপজেলার বানদিঘী গ্রামের ছফির উদ্দিনের ছেলে মাহবুব মন্ডল (৪২), কালাই থানাপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের আয়ভাঙ্গি গ্রামের হামিদের ছেলে সাদ্দাম হোসেন।
কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, বানদিঘী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, দুই রাউন্ড গুলি, হাতুড়ি, ছুরি, কাঠের লাঠি জব্দ করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও মাদক কারবারি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
রাশেদুজ্জামান/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম