গভীররাতে ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০ শিশুসহ ১৮ জন রোহিঙ্গা নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যানঘাটের স্থানীয়রা তাদের আটক করে পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৪টা) আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
ইকবাল হোসেন মজনু/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে