গাছের সঙ্গে পিছমোড়া বাঁধা অবস্থায় মিলল স্কুলছাত্রের লাশ
কুমিল্লার দাউদকান্দিতে গাছের সঙ্গে পিছমোড়া বাঁধা অবস্থায় আশরাফুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল আমিনের ছেলে। সে স্থানীয় লালপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়ালেখার পাশাপাশি সে অটোরিকশা চালত।
দাউদকান্দির গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড়ে মুখে টেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ দেখে ফাঁড়িতে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ লাশ উদ্ধার করে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম