ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় এ যানজট শুরু হয়।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবীর জানান, বিজয় দিবসের ছুটি শেষে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। এতে করে চন্দ্রা এলাকায় প্রচণ্ড যানজটের তৈরি হয়। 
চালকদের ধারণা, এভাবে চলতে থাকলে যানজট আরো তীব্র হবে। অন্যদিকে পুলিশ বলছে, দুপুরের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হবে। 
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ২ বিয়ে থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, যাত্রীদের মারামারিতে আহত ৫
- ৩ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ৪ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ৫ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ