মহাসড়কে দুই শতাধিক অটো-টমটম জব্দ
ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক নিষিদ্ধ অটোরিকশা ও সিএনজি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের ১০টি পয়েন্টে এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও গাউছিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, শিমরাইল মোড়, মদনপুর, মোগড়াপাড়া, বরপা, তারাব এলাকায় দুই শতাধিক নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি জব্দ করে। পরে প্রতি গাড়িকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে শিমরাইল ও সাইনবোর্ড ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ মশিউর রহমান জানান, হেড কোয়ার্টারের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ১০টি পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়েছে।
এস কে শাওন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল