ভোলাহাট উপজেলা জামায়াতের আমির গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতের আমির গোলাম কবীর গোলাপকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে আলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী জানান, বিকেলে আলালপুর এলাকায় জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হত্যা ও নাশকতা সৃষ্টির অভিযোগে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার