সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কোর্শাপুর গ্রামে। বাবার নাম দুলাল উদ্দিন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সৌদি আরবের জিদান বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল।
তিনি বলেন, সোমবার সৌদির জিদান বিমানবন্দরে কাজে যান তামজিরুল। সেখানে পতাকা ও বাতি স্থাপনের জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। হঠাৎ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা দুলাল উদ্দিন বলেন, জমি বন্ধক রেখে ২০১৭ সালে তামজিরুলকে সৌদি আরবে পাঠাই। সেখানে জিদান বিমানবন্দরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছিলেন। সোমবার তিনি মারা যান।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ