চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে একটি প্রাইভেটকার ও ৪৭৭ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়।
আটক সফিকুল ইসলাম রাজশাহীর শাহ মখদুম থানার বড়বনগ্রামের আব্দুস সালামের ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তি সকাল সাড়ে ৭টার দিকে নয়াগোলা এলাকায় সোনামসজিদ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় চালক পালিয়ে গেলেও সফিকুলকে গ্রেফতার করা হয়। পরে কার তল্লাশি করে ৪৭৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে র্যাব অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রামচন্দ্রপুর মেলকারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মো. বেলাল হোসেন (৪৮), কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মৃত সাবেদ মন্ডলের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬) এবং বহরম কোকাপাড়া গ্রামের রফিকুল ইসলামকে (৪৬) আটক করে বলে জানায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্মকর্তা এএসপি অলোক বিশ্বাস।
আব্দুলাহ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার