আবর্জনার স্তূপে মিললো হাতকড়া
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবর্জনার স্তূপ থেকে একটি কাটা হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সানারপাড় বাগমারা এলাকা থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েদুর রহমান জানান, আবর্জনার মধ্যে হাতকড়াটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেখানে গিয়ে তা উদ্ধার করা হয়। তবে হাতকড়াটি কোনো কাজে আসবে না। কারণ এটি কাটা অবস্থায় পাওয়া গেছে।
এস কে শাওন/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
- ২ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ৩ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৪ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৫ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের