ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর মাসকান্দা এলাকায় সওদাগর ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদ ছিল ওজনে কম দিয়ে ডিজেল, পেট্রল, অকটেন বিক্রি করছে সওদাগর ফিলিং স্টেশন। পরে অভিযান চালিয়ে ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই ময়মনসিংহ অফিসের পরিদর্শক ও মেট্রোলজি বিভাগের প্রকৌশলী জয়দেব রাজ বংশী, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. নজরুল ইসলাম।
মঞ্জুরুল ইসলাম/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা