মাগুরায় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
ফাইল ছবি
মাগুরায় ট্রাকচাপায় একসঙ্গে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শালিখা উপজেলার বুনাগাতি-আড়পাড়া সড়কের জুনারির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ইসলামের স্ত্রী শরিফা বেগম (৩০) ও মেয়ে খাদিজা বেগম (৭ মাস)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহমুদ দুর্ঘটনায় নিহতদের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যাটারিচালিত ভ্যানে করে বুনাগাতী থেকে আড়পাড়ায় যাচ্ছিলেন মা-মেয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
ওসি হোসেন আল মাহমুদ বলেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরাফাত হোসেন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা