চাকরির খোঁজে বের হওয়া যুবকের মরদেহ মিললো নদীর তীরে
ফাইল ছবি
মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিলেন মাহতাব। তার বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিলেন। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্ত ছিলেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকরির খোঁজে বাসা থেকে বের হন মাহতাব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ছেলেটি বেকার ও হতাশাগ্রস্ত ছিল বলে পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্ত করে দেখা হবে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা