ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ড।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাতে ভাসানচর থেকে পালিয়ে গভীর জঙ্গলে অবস্থান করে বেশ কয়েকজন নারী-পুরুষ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে এপিবিএন ও কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।
পুলিশ সুপার আরও বলেন, ভাসানচর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব-দক্ষিণ এলাকার জঙ্গল থেকে তাদের আটক করে সোমবার বিকেলে ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৪ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
- ৫ সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত