গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মামুন সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগছি হাতিয়াদহ গ্রামের দুদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা শহরের দিকে যাচ্ছিলো। পথে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬