ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন
দিনাজপুরের হাকিমপুরে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে নাজমুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) সকালে উপজেলার মোল্লাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক নাজমুল ইসলাম উপজেলার বলদার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
ভুক্তভোগীরা জানায়, স্কুল বন্ধ থাকায় শুক্রবার বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে হিলির মোল্লাবাজার এলাকায় যাই। দুজনই বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। রাস্তার পাশে একটি ছাগলের বাচ্চা দেখতে পেয়ে কোলে নিয়ে খেলা করতে থাকি। এসময় কয়েকজন লোক আমাদের চোর বলে ধাওয়া করে আমরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর থেকে ধরে নিয়ে যান। পরে ছাগল চুরির অভিযোগ এনে গাছের সঙ্গে বেঁধে মারতে থাকেন।
সম্মানহানির ভয়ে ওই দুই ছাত্রের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চাইলেও দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশ শিক্ষার্থীদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামিম জানান, ভিডিও ফুটেজ দেখে বাঁকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর