কুমার নদীতে ভেলাবাইচ দেখতে মানুষের ভিড়
ফরিদপুরে কুমার নদীতে ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে শহরতলির পারচরের দায়বাড়ী ঘাটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে শত শত মানুষ নদীর দুই পাশে উপস্থিত হন ভেলাবাইচ দেখতে।
ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।

দক্ষিণ কোমরপুর যুবসংঘ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর হানিফ শেখ, সংরক্ষিত কাউন্সিলর জয়গুন বেগম, ভেলাবাইচের উদ্যোক্তা ওবাইদুর রহমান, মানজারুল ইসলাম রানা প্রমুখ।

প্রতিযোগিতায় ২৫ ভেলা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন শ্যামল ও আমিন। এছাড়া ১০ ভেলায় ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষদের উপস্থিতি ছিল।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে