ড্যামের পাশে মিললো নিখোঁজ আদিবাসীর মরদেহ
ফাইল ছবি
নওগাঁর পোরশায় আড্রিয়াস মারান্ডি (৫০) নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভবানীপুর খাড়ির বিএমডিএ নির্মিত ক্রস ড্যামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আড্রিয়াস মারান্ডি জেলার পত্মীতলা উপজেলার মাটিন্দর মাহিলীপাড়া গ্রামের মৃত হাবিল মারান্ডির ছেলে।
স্থানীয়রা জানান, আড্রিয়াস মারান্ডি রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তার স্ত্রী ভারতী মুর্মুসহ স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও কোনো সন্ধান পাননি। সোমবার ভবানীপুর খাড়ির বিএমডিএ নির্মিত ক্রস ড্যামের পাশের পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খাঁন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
আব্বাস আলী/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই