র্যাব পরিচয়ে ভয় দেখিয়ে টাকা দাবি, যুবক গ্রেফতার
নাটোরের সিংড়ায় টিপু সুলতান (২৮) নামে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিলদহর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫।
আটক টিপু সুলতান বিলদহর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে।
বুধবার (৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে ব্যবহৃত একটিটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ডসহ র্যাবের পরিচয় দেওয়া টিপু সুলতানকে আটক করে র্যাব-৫।
জানা যায়, মো. মোস্তফা কামাল নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে র্যাবের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে মঙ্গলবার (৫ অক্টোবর) নাটোর র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন তিনি। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক ভুয়া র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।
রেজাউল করিম রেজা/এফআরএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা