বিপুল ভোটে কাউন্সিলর হলেন সিমু
মাগুরা পৌরসভার ১-৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন সৈয়দ কোবরা জাহান সিমু। চশমা মার্কা নিয়ে তিনি ৪ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মর্জিনা ইয়াসমীন পেয়েছেন ৩৩৬ ভোট।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাগুরা পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ছোবেতারা বেগমের মৃত্যুতে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী কাউন্সিলর ছোবেতারা বেগম মারা যান।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার