বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
হবিগঞ্জের বাহুবলের এক কিশোরীকে (১৭) প্রতারণার মাধ্যমে সিলেটে বেড়াতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে দুই যুবক। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে গ্রেফতার দুই যুবককে আদালতে তোলা হয়। এ সময় তারা দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এর আগে শুক্রবার (৮ অক্টোবর) রাতে নবীগঞ্জের বরগাঁও থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলো-নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গাজী মোকাম গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৪)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবির জানান, জুয়েল খাঁর সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওই কিশোরীকে নিয়ে সিলেট ঘুরতে যায় জুয়েল খাঁ। সেখানে একটি হোটেলে নিয়ে জুয়েল ও তার বন্ধু জুনেদ ওই কিশোরীকে ধর্ষণ করে। পরদিন শুক্রবার সকালে বাসে করে কিশোরীকে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে চলে যায় দুই বন্ধু।
তিনি আরও জানান, বাড়িতে ফিরে কিশোরী পুরো বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় ওইদিনই বিকেলে কিশোরীর মা বাদী হয়ে বাহুবল থানায় মামলা করেন। পরে রাতে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। শনিবার বিকালে গ্রেফতাররা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু