মাগুরায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
মাগুরায় ৭৭০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১০ অক্টোবর) ভোরে শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা সদরের বারাশিয়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যুবায়ের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৭৭০ পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে মাগুরায় বিক্রি করেন বলে স্বীকার করেছেন। মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার