এক বছরের সাজা থেকে বাঁচতে পালাতক ছিলেন ৮ বছর
চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হয় জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিকের (৩৯)। সেই সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন আট বছর। কিন্তু পালিয়ে রক্ষা হয়নি তার। রোববার (১০ অক্টোবর) ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
গ্রেফতার তৌফিক চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাছি গ্রামের মাদরাসাপাড়ার মো. নুরুল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চেক প্রতারণার মামলায় ২০১৩ সালে তৌফিকের এক বছরের সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, তার বিরুদ্ধে এ নিয়ে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।
সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের