টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উদ্দ্যমপুর বর্নি এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক যাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেলুয়া গ্রামের মজিবুর বেপারীর ছেলে অটোচালক আয়নাল বেপারী (৪৫) ও একই গ্রামের হালিমের স্ত্রী হাসি বেগম (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উদ্দ্যমপুর বর্নি এলাকায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ফাইভআপ ট্রেন ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক আয়নাল বেপারী ও যাত্রী হাসি বেগম মারা যায়। দুর্ঘটনায় আহত রিয়া (১৩) নামের এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) দিদারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ