কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মুন্না (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার আলাউদ্দিন নগরের পশ্চিম পাশে কালু মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মুন্না কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মুন্না নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে স্থানীয় হাটে পেঁয়াজ বিক্রি করতে যান। বিক্রি শেষে এসে দেখেন তার ভ্যানটি সেখানে নেই। নিজের ভ্যান না পেয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আল মামুন সাগর/ইউএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব