ভাসানচরে তিন রোহিঙ্গা দালাল আটক
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তিন রোহিঙ্গা দালালকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ডের সদস্যরা।
বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচরের ৪৮ নম্বর ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন- ৪৮ নম্বর ক্লাস্টারের মৃত হোসেন আহমদের ছেলে গুরামিয়া ওরফে তাহের মাঝি (৩৯), মো. রেদোয়ান (১৮) ও আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২১)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ নম্বর ক্লাস্টারে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের নাম ভাসানচরের শীর্ষ দালালের তালিকায় রয়েছে। তাদেরকে ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে